নোটিশ: আল কোরআন সার্বজনীন বাংলা (equran.bd) – শীঘ্রই উদ্বোধন

আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আমরা চালু করতে যাচ্ছি “আল কোরআন সার্বজনীন বাংলা” — প্রতিনিয়ত আপডেটযোগ্য বাংলা ভাষায় একটি অনন্য কুরআন অনুবাদ উদ্যোগ (equran.bd)।


আমাদের লক্ষ্য

  • দল-মত নির্বিশেষে প্রতিটি শব্দের সর্বজনস্বীকৃত ও প্রামাণ্য বাংলা অনুবাদ উপস্থাপন করা
  • সময়ের সাথে তাল মিলিয়ে ভাষাগত উন্নয়ন ও নতুন আন্ডারস্ট্যান্ডিং যুক্ত করা
  • অনুবাদকে আরও নির্ভুল, সহজবোধ্য ও যুগোপযোগী করা
  • প্রতিটি আয়াতের সাথে আরবি মূল পাঠ এবং ইংরেজি অনুবাদও যুক্ত করা হবে, যাতে বহুভাষিক পাঠক উপকৃত হতে পারেন

উন্মুক্ত ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম

  • যে কেউ নির্দিষ্ট আয়াত বা শব্দের অনুবাদ/মতামত যুক্ত করার অনুরোধ করতে পারবেন
  • বিশেষজ্ঞ আলেম, গবেষক ও ভাষাবিজ্ঞানীদের রিভিউ শেষে গ্রহণযোগ্য অনুবাদ মূল অনুবাদের পাশাপাশি সংযোজন করা হবে
  • একটি রিভিউ-নির্ভর সহযোগিতামূলক উদ্যোগ, যেখানে শুদ্ধতা ও গ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে

ওয়েব ও প্রিন্ট সংস্করণ

  • ওয়েবসাইট সংস্করণ সবার জন্য সর্বদা উন্মুক্ত থাকবে
  • আমাদের বর্তমান বাজেট: ১৫ লক্ষ টাকা
  • দুই বছর ধারাবাহিক আপডেট ও পরিমার্জনের পর প্রকাশ করা হবে প্রিন্ট সংস্করণ
  • প্রিমিয়াম কাগজে, সর্বনিম্ন মূল্যে সবার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ
  • উদ্বোধন: ফেব্রুয়ারি ২০২৬, প্রিন্ট সংস্করণ: ফেব্রুয়ারি ২০২৮

দোয়া ও শুভকামনা

যারা এই অনুবাদ কার্যক্রমে যুক্ত আছেন বা ভবিষ্যতে যুক্ত হবেন—
আল্লাহ তাদের জীবন, পরিবার, সমাজ এবং ব্যবসা/চাকরিতে বরকত দান করুন, সব কিছু সহজ ও কল্যাণময় করে দিন।

আমরা দোয়া করি, আল্লাহ এই সার্বজনীন বাংলা কোরআন অনুবাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং এটি উম্মাহর জন্য কল্যাণের মাধ্যম বানান।

1 thought on “নোটিশ: আল কোরআন সার্বজনীন বাংলা (equran.bd) – শীঘ্রই উদ্বোধন”

  1. মাশাআল্লাহ, এটি সময়োপযোগী ও সাহসী একটি উদ্যোগ। “আল কোরআন সার্বজনীন বাংলা” প্রকল্পটি দল-মত নির্বিশেষে প্রামাণ্য, রিভিউ-নির্ভর এবং আপডেটযোগ্য অনুবাদের যে ভিশন নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে আরবি মূল পাঠ, বাংলা অনুবাদ এবং ইংরেজি অনুবাদ একসাথে রাখার পরিকল্পনা বহুভাষিক পাঠকদের জন্য অত্যন্ত উপকারী হবে।

    উন্মুক্ত মতামত গ্রহণ এবং বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করে অনুবাদ সংযোজন করার পদ্ধতি এটিকে একটি দায়িত্বশীল ও গবেষণাভিত্তিক প্ল্যাটফর্মে রূপ দিতে পারে। নিয়মিত আপডেটের মাধ্যমে ভাষার উন্নয়ন ও নতুন বোঝাপড়াকে অন্তর্ভুক্ত করার চিন্তাও দূরদর্শিতার পরিচয় দেয়।

    আল্লাহ এই কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন, তাদের ইলম, আমল ও জীবনে বরকত দান করুন এবং এই উদ্যোগকে উম্মাহর জন্য দীর্ঘস্থায়ী কল্যাণের মাধ্যম বানান।

    Reply

Leave a Reply to Dr. Yousuf Khan Cancel reply